আন্তর্জাতিক ডেস্ক : আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন।
এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বরং আলোচনার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য সমাধান বের করতে চাইছি।
স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে আপর এক আলোচনায় সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে পুতিন এ সব কথা বলেন। তিনি বলেন, আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, রাশিয়ার কর্মীরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। ইসরায়েল এখন পর্যন্ত এই স্থাপনায় হামলা চালায়নি। তারা রাশিয়ার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।
রাশিয়া ২০০৫ সালে বুশেহর প্রকল্পের নির্মাণ শুরু করে। ২০১১ সালে তা চালু হয়।



