ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং বলছে, বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা করেন তারা।
ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।



