― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

রাজাপুরে সড়কে ঝরল দুই প্রাণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাহেন্দ্রা চালক (অজ্ঞাত) ও যাত্রী মো. আলতাব হোসেন (৪৫)। নিহত আলতাবের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুলিয়া ইউনিয়নে। এ সময় মাহেন্দ্রাতে থাকা আরো নয় যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত আলতাবের শাশুরি ছালেহা বেগম বলেন, আমরা মাহেন্দ্রতে চালকসহ মোট এগারজন ছিলাম। এরমধ্যে আমার মেয়ের জামাই ও গাড়ির চালক নিহত হয়েছেন। বাকিরা সবাই আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে পিংড়ি এলাকায় একটি টমটম (ট্রলি) ও একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার চালক ও গাড়িতে থাকা আলতাব নামে এক যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় মহাসড়কটির ‍দুই প্রান্তে যানবাহন আটকে পরে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরানা আফরোজ অন্নি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।