কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে কাঠমিস্ত্রি মো. কামাল হোসেন (৪০) ও একই এলাকার আ. রহমান মৃধার ছেলে আবু বকর মৃধা (৪২)
স্থানীয়রা জানান, সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে আচারের দোকানের সংস্কার কাজ করছিল মিস্ত্রিরা। কাঠের অবকাঠামো নির্মাণ কালে হটাৎ করেই ওই দোকানের পুরনো দেয়াল ধসে মিস্ত্রি ও শ্রমিকের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়।
মহিপুর থানার (ওসি তদন্ত) মো. নোমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



