বরিশাল মেইল ডেস্ক:
জীবনের মৌলিক উপাদান প্রোটিন সম্পর্কিত গবেষণায় অবদানের জন্য এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম জাম্পার। বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
সুইডিশ একাডেমি জানিয়েছে- কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমানের জন্য এ তিন বিজ্ঞানীকে এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তাঁদের এ কাজ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা, গঠন ইত্যাদি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কারের অর্ধেক একা জিতেছেন ডেভিড বেকার। ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’ নিয়ে গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কারের অর্ধেক অর্থ দেওয়া হবে। বাকি অর্ধেক টাকা যৌথভাবে পাবেন ডেমিস হাসাবিস ও জন এম জাম্পারকে। তারা দুজন প্রোটিনের কাঠামোর বিষয়ে ভবিষ্যদ্বাণী করার একটি মডেল আবিষ্কার করেছেন। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



