নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে সড়কে যানবাহন এবং জনচলাচল নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্খিত পুলিশি সেবা প্রধানের লক্ষ্যে ট্রাফিক ডিভিশনের সাথে মতবিনিময় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।
শনিবার (১ মার্চ) দুপুর ১২ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ কমিশনার শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সড়কে সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা , যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র কার পার্কিং ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ট্রাফিক ডিভিশনের সংশ্লিষ্ট অফিসার- ফোর্স।
বিএম/জ/রা



