আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।
যুদ্ধবিরতিতে রাজি হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল ।
টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৭ জানুয়ারি) জানিয়েছে, আজই ইসরায়েলি সরকার চুক্তির চূড়ান্ত অনুমোদন দেয় । এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারা বলেছে, স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পূর্ণ মন্ত্রিসভা বৈঠকে বসে অনুমোদন দেয়া হয়।
এরআগে যুদ্ধকালীন বা নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে আলোচনা চলার সময়ই পূর্ণ মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের তথ্য জানা যায়।
বিএম/জ/রা



