― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে গেল ৬টি বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক :
ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে গেছে। এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৫ জুলাই) বিকালে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এসব বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে পড়ে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বাল্কহেড ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক। তিনি জানান, গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল চারটার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে বলেও জানান এই ফাঁড়ি ইনচার্জ।

এছাড়াও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে।

টিবিএম /জ/রা