মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগান কে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী ) সকালে উপজেলার হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন,মেলা প্রাঙ্গণে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে।
মেলার উদ্বোধন শেষে হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বিএম/জ/রা



