নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ করছেন নগরের বাসিন্দারা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার টাউন হল চত্তর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের বাসিন্দারা প্রায় দুই বছর ধরে এক থেকে ছয়তলা পর্যন্ত কিছু ভবনের প্ল্যান ছাড়া বহুতল ভবনসহ কোন ভবনের প্ল্যানের অনুমোদন না পাওয়ায় তারা আজ এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, হাজার হাজার নির্মাণ ইচ্ছুক জমির মালিক, নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী, প্রকৌশলী ও আর্কিটেকগণ নানাবিধ ক্ষতির সম্মুখীন এবং বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা আরো বলেন, ২০২০ সালে মেয়াদ উত্তীর্ন ও অকার্যকর মাষ্টার প্ল্যানের অযুহাত দ্বার করিয়ে LUC দেয়ার ক্ষেত্রে রেড জোন, শিল্পাঞ্চল জোন, কৃষি জোন, ইকোপার্ক জোন দেখিয়ে জনগনকে হয়রানি করা হচ্ছে। সব সমস্যার সমাধান করতে বরিশাল ইমারত নির্মাণ নীতিমালা-২০২০ পুর্নবহাল করার দাবি জানানো হয়।
সমাবেশে বক্ত্য দেন, আবুল কালাম আজাদ, গোপাল চন্দ্র সাহা, প্রকৌশলী আক্তার হোসেন, নিয়াজ মাহমুদ বেগ, আলাউদ্দিন মোল্ল্যা প্রমুখ।



