বরিশাল মেইল ডেস্ক
আগেই জানা গিয়েছিল আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম ইকবাল খান। এবার সে উদ্দেশ্যে ভারতে গেলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন তামিম। তবে সেটা ছিল অতিথি হিসেবে, এবার পুরোদস্তর ধারাভাষ্যকার হিসেবে পথচলা শুরু করবেন তিনি।
আগামী ১৯শে সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭শে সেপ্টেম্বর থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ৬ই অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ই অক্টোবর।



