― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ভারতকে হারিয়ে ১০ বছর পর ট্রফি জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: ভারত কে ৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় ৩-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে।

চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারল না ভারত। রান তাড়ায় শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

পুরো সিরিজে সবচেয়ে বেশি উইকেট যাঁর, সেই বুমরা হয়েছেন সিরিজসেরা। তবে দিনশেষে বড় প্রাপ্তিটা অস্ট্রেলিয়ারই। ২০১৪–১৫ মৌসুমের পর এবারই প্রথম বোর্ডার–গাভাস্কার ট্রফি জয়, যে জয় কামিন্সদের টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে দিয়েছে।

জুনে লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনাল খেলা ভারতের এবারের পথচলা এখানেই শেষ। শেষ টানা চার আসর ধরে রাখা বোর্ডার–গাভাস্কার ট্রফির মালিকানাও।

বিএম/জ/রা