― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করল কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, ‘এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। ’

প্রসঙ্গত, গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো।