ক্রিড়া ডেস্ক : কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের।
তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মেসি।
স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও।
এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়। পরবর্তীতে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে।
মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়।
লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি।
তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে।
বিএম/জ/রা



