বিনোদন ডেস্ক : হিন্দির পাশাপাশি ভারতের অন্যান্য ভাষার ছবির জন্যও দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার। এর মধ্যে বাংলা, অসমি ও ওড়িয়া ছবির জন্য ‘ফিল্মফেয়ার বাংলা’।
এবার ফিল্মফেয়ার বাংলার ট্রাডিশনাল কুইন অব দ্যা ইয়ারের খেতাব জিতলেন জয়া আহসান।
কলকাতার একটি অভিজাত হোটেলে সোমবার রাতে বসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৫ এর আসর। সেখানে বাজিমাত করেছেন জয়া।
সেখানেই তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
বিএম/জ/রা



