নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবেনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্।
জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের কোন নির্বাচনের ভোটগ্রহণে আর ইভিএম ব্যবহার হবে না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে গণমাধ্যমকর্মীদের এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বাংলাদেশে ইভিএম চালু :
২০০৭ সালে ঢাকা অফিসার্স ক্লাবের ওয়ার্কিং কমিটির নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছিল। তারপর থেকে, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম কম ব্যবহার করা হয়।
এছাড়াও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল। তথ্যসূত্র: ইউকিপিডিয়া
ইভিএম বির্তক:
ইভিএমে ভোটগ্রহণ নিয়ে কখনোই পুরোপুরি ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। কিন্তু আওয়ামী লীগ বরাবরই ইভিএমের পক্ষে ছিলো।
ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের পদ্ধতির পরিকল্পনাকে শুরু থেকেই ‘দুরভিসন্ধিমূলক’ বলে দাবি করে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।
এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগের বিরোধিতা করে ইসি বৈঠক বর্জন করেছিলেন একজন কমিশনার।
টিভিএম/জ/রা



