বরিশাল মেইল ডেস্ক
বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের জন্য বাংলাদেশের চার আম্পায়ারকে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কানাডায় শুরু হতে যাওয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এ ম্যাচ পরিচালনা করবেন মাসুদুর রহমান মুকুল। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এদিকে দক্ষিণ কোরিয়ায় ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পুরুষদের টি-২০ বিশ্বকাপের পূর্ব এশিয়ার উপ আঞ্চলিক বি গ্রুপের বাছাইপর্বে আম্পায়ারিংয়ের জন্য ডাক পেয়েছেন তানভির আহমেদ।
কানাডায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ত্রিদেশীয় টি-২০ আছে। বাংলাদেশি আম্পায়ার রাহুলকে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নারীদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের কোয়ালিফায়ার-৪ এ দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। আগামী ৪-১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।



