― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে ৪ দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :
সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণ, বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত ও নতুন পণ্য সরবরাহ, এবং লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে খুচরা ওষুধ ব্যবসায়ীরা। এসময় তাঁরা অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি গাজী আকতারুজ্জামান, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আওরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম , লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী ও আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘ওষুধ কোম্পানিগুলো ন্যায্য কমিশন না দেওয়ায় খুচরা ওষুধ ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। অনেক কোম্পানি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেয় না, এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া ড্রাগ লাইসেন্স না থাকা ফার্মেসিগুলোতে কোম্পানিগুলো ওষুধ সরবরাহ করায় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে।’

তারা আরও জানান, দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এমনকি প্রয়োজনে ওষুধ বিক্রি বন্ধের মতো সিদ্ধান্ত নিতেও তারা প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন।

খুচরা ওষুধ ব্যবসায়ীরা সরকারের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ এবং ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।