নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, রাত ৮ টার পর বেলস্ পার্কে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থাকতে পারবে না। যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে
বাবুগঞ্জের মীরগঞ্জের ফেরি ঘাটের ইজারা বাতিল করা হবে। এজন্যই ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে মাদকের ব্যাপারে অভিযান চলছে।
আরো জানানো হয়,ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকা ১১৯টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, দস্যুতা,ধর্ষণের ঘটনা রয়েছে।
এছাড়াও খুন ২টি,সিধেল চুরি ৩টি, চুরি ৮টি, নারী নির্যাতন ৭টি,অপহরন ২টি,মাদকদ্রব্য ৩৩টি,শিশু নিয়াতন ৩টি ও একটি অন্যান্য অপরাধ ৫৮,টি সহ মোট ১১৯ আপরাধ সংগঠিত হয়েছে বরিশাল মেট্রো পলিটন এলাকায়।
অপরদিকে বরিশাল জেলার ১০ উপজেলায় ১৬৫টি অপরাধ সংগঠিত হয়েছে । এরমধ্যে একটি করে ডাকাতি ,খুন, সিধেল চুরি,চুরি ৬টি,নারী নির্যাতন ১৪ টি,মাদক দ্রব্য ৩২টি,পুলিশ আক্রান্ত একটি, ,দ্রুত বিচার ১টি ,ধর্ষণ ছয়টি , অন্যান্য অপরাধ ১০২ টি সহ রবিশাল জেলায় ১৬৫ টি অপরাধ রয়েছে।
সভায় সেনা বাহিনীর বরিশালের প্রধান, র্যাব, পুলিশ সুপার, সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বিএম/জ/রা



