― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালের সাবেক মেয়রসহ সিটি কর্পোরেশনের ৪৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা 

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল:

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, প্যানেল মেয়র, নগর ভবন কর্মকর্তাসহ ৪৬ জনের বিরুদ্ধে ঘটনার ৬ বছর পর মামলা করা হয়েছে। গতকাল বরিশালের মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করেন নগর ভবনের পানি শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল কবির।

মহানগর বিচারিক হাকিম আল-ফয়সাল মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক। এছাড়াও অন্যান্য আসামীরা হলেন, সাবেক প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন, বর্তমানে রংপুর সিপি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান, বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস, সিভিল শাখার সহকারী প্রকৌশলী মকসুমুল হাকিম রেজা, ভেটেনারী সার্জন মো. রবিউল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা, সফিকুল ইসলাম আনজুম, কাজী মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম রানা, রেজাউল করিম, জহিরুল ইসলাম, ইমরান হোসের রনি, ইয়ামীন চৌধুরী, খন্দকার পলাশ,  সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রইচ আহম্মেদ মান্না, আতিকুল্লাহ মুনিম, ওবায়েদ হক সাজ্জাদ সেরনিয়াবাত ও রাজীব হোসেন খান। মামলায় অজ্ঞাত আরো ২৫ জন আসামী করা হয়েছে। 

মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের  ডিসেম্বর মাসে সিটি কর্পোরেশনের আয়োজনে মাসব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে। ২৬ ডিসেম্বর ছিলো কার্যক্রমের উদ্বোধন। এ উপলক্ষ্যে র‌্যালি নিয়ে সদর রোডে আসে।