― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পুরুষ পুলিশ কর্তৃক নারী পুলিশ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
থানার নারী ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্য (কনস্টেবল) সাফিউর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন একই থানায় কর্মরত এক নারী পুলিশ সদস্য।

তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, থানা ব্যারাকে এ ধরণের ঘটনা ঘটার সুজোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে ভুক্তভোগী নারীর অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বদলি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আসলে পরিচয় হয় সাফিউরের সাথে। এরপর ঘনিষ্ঠতা বাড়িয়ে শফিউর রমজানের ঈদের পর একদিন রাতে রুমে আসেন। একা থাকার সুজোগ নিয়ে জোরপুর্বক ধর্ষণ করেন।

তিনি আরো বলেন, শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ছয় মাস ধরে থানার ব্যারাকেই ধর্ষণ করেছেন সাফিউর। বিষয়টি নিয়ে অভিযোগ করতে গেলে ঘটনা ধামাচাপা দিতে থানার ওসিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, এ ঘটনার প্রতিকার চেয়ে গত পাঁচ দিন যাবত ঘুরেও থানায় মামলা করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

অভিযুক্ত কনস্টেবল সাফিউর রহমান

অভিযোগের বিষয়ে কনস্টেবল সাফিউরের নম্বরে ফোন দিয়ে জানতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে এ বিষয়ে কথা বলতে রাজি নন বলে লাইন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন বন্ধ করে রাখেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘আমার কাছে ওই ভুক্তভোগী নারী পুলিশ সদস্য কোনো লিখিত অভিযোগ করেননি। বিষয়টি এসপি স্যার দেখছেন। আপনারা এসপি স্যারের সাথে যোগাযোগ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ‘থানার ব্যারাকে এমন ঘটনা ঘটানোর সুযোগ নেই। কারণ একটা ব্যারাকের রুমে কেউ একা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এটা প্রেমঘটিত কিনা বা কাউকে ফাঁসানো হচ্ছে কিনা সব দেখা হচ্ছে।’