― Advertisement ―

নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে তরুণ প্রজন্মের প্রবল বিক্ষোভ আর সেই বিক্ষোভ দমাতে ১৯ জনের প্রাণহানির পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে।

তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরেও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা।

নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে দেশটির জোট সরকারের সহযোগী দলের বেশ কয়েকজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেন।

ফয়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পরে মঙ্গলবার সকালে আরো দুইজনের মৃত্যু হয়েছে।