― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার ও কারাভোগের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত Registrar ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর ডিএমপি মোহাম্মদপুর থানায় একটি অপরাধমূলক মামলা চলমান রয়েছে। মামলা নং-৬৭/১১৩৯ (তারিখ: ১৮/১১/২০২৫)। অভিযোগ গঠিত হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫)-এর ৯(৪)(খ) ধারা এবং দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৩০৭ ও ৩২৩ ধারার অধীনে।

উক্ত মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি বেশ কিছু দিন জেলহাজতে ছিলেন। ফৌজদারি মামলায় কারাভোগের তথ্য নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের প্রচলিত প্রশাসনিক আইন অনুযায়ী শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করল।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১১-এর ৪৪(৬) উপধারা অনুযায়ী শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক বিধি মোতাবেক বরখাস্তকালীন তিনি নিয়মানুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সহকারী রেজিস্ট্রার মো. সোয়েব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও হিসেব দপ্তর, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং উপাচার্য মহোদয়ের দপ্তরসহ প্রশাসনিক সব গুরুত্বপূর্ণ কার্যালয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।