ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন—সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর) ও নুরজাহান (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কারও শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরে জানানো হবে।
বিএম/সজীব



