― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ নাটোরে লালপুরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতরে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

ওসি জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। এখনও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিএম/জ/রা