ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনীতির ময়দানে আসছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।
এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।
শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।
বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়েছে।
এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে মঞ্চে হারমোনিয়াম ও তবলা বাজিয়ে জাতীয় সংগীত গাওয়া হয়।
বিএম/জ/রা



