ডেস্ক রিপোর্ট : ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
এর আগে, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ধর্ষণের অভিযোগ করেন এক নারী।
ওই নারীর অভিযোগ, ২০২৪ সালের ২২ অক্টোবর তার নিজের বাসাতে সুজন চৌধুরী তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এরপর ভুক্তভোগী ৬ নভেম্বর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করেন।
মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজন চৌধুরীকে কয়েক দফায় ডাকা হলেও তিনি বিভিন্ন টালবাহানায় বিষয়টি এড়িয়ে যান।
এছাড়া বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ মামলা তুলে নেওয়ার জন্য সুজন চৌধুরী তাকে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী ।
বিএম/জ/রা



