নিজস্ব প্রতিবেদক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে একযোগে চিরুনি অভিযানে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, চিরুনি অভিযানের আওতায় দেশের জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারী দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
টিবিএম/জ/রা



