― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

বরিশাল মেইল ডেস্ক

উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

এতে যাত্রীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু চরমোন্তাজ, ঢাকা টু রাংগাবালী, ঢাকা টু মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আজ দুপুরে এই নির্দেশ দেওয়া হয়।