নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে ৮৪৫ জন রোগী ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯২ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।



