ডেস্ক রিপোর্টঃ ঝড়ের আশঙ্কায় দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ রবিবার (২৫ মে) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে এসব এলাকায় ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ জন্য এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



