― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চিকিৎসার ফলোআপে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

উন্নত চিকিৎসার জন্য আবারো লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে ফলোআপের (চিকিৎসা পরবর্তী অবস্থা) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বিএনপি।

অন্তর্বর্তী সরকার এবং দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।

তারা বলেছেন, চিকিৎসকরা লন্ডনে তার চিকিৎসার ফলোআপকে জরুরি মনে করছেন। গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে প্রায় চার মাস ছিলেন তিনি। জানুয়ারি মাসের প্রায় পুরোটা সময় ছিলেন হাসপাতালে ভর্তি।

পরের তিন মাস ছিলেন বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। সেখানে থেকে তার চিকিৎসার ফলোআপ করা হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক মামলা আর আদালতকে প্রভাবিত করে রায় দিয়ে অসুস্থ খালেদা জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ এবং গৃহবন্দি করে রাখা হয়। সে সময় তার উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠাতে সরকারের প্রতি অনুরোধ করেছিলেন তার পরিবার বিএনপি এবং মিত্র রাজনৈতিক দলগুলো।