― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে বেইমানি হবে শহীদের সঙ্গে: জোনায়েদ সাকি

বরিশাল মেইল ডেস্ক

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকার উচ্ছেদ করতে পেরেছি।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে ছাত্র আন্দোলনে নিহত আশিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সাকি।

তিনি আরও বলেন, তরুণরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এখানে যেন সব মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র আন্দোলনের শহীদরা জাতীয় বীর। তাদের পরিবারের দায়িত্ব শুধু বর্তমান সরকার নয়; পরে যারা আসবে, তাদেরও নিতে হবে। তাদের খুনি ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুজন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ হোসেন কাজল, বিএনপি নেতা কামাল হোসেন, মিজান মিয়া, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।