বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য শুচিতা শরমিনের অপসারণের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা।
তৃতীয় দিনের মতো আজ বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে দুপুর দেড়টার দিকে ভিসির বাস ভবনের সামনে জড় হয় এবং গেটে তালা ঝুলিয়ে দেন তারা।
এসময় বাস ভবনের সকল সেবা সমূহও বন্ধ করে দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, নানা সময়ের শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন দাবি তুললেও দীর্ঘ নয় মাসেও শিক্ষার্থীদের দেওয়া কোন দাবি বাস্তবায়ন করতে পারেননি উপাচার্য । তাই দ্রুত সময়ের মধ্যে তার অপসারণের দাবি জানান ।
এছাড়া পূর্বনিধারিত কর্মসূচীর অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচী পালন করেছে তারা। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সকল শিক্ষার্থীরা একত্বতা প্রকাশ করেছে। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে।
এর আগে মঙ্গলবার ( ৬ মে) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ক্লাস ও পরীক্ষা চালু রয়েছে।
বিএম/জ/রা



