― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঈদে বিনামূল্যে চাল পাবে কোটি পরিবার: খাদ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের ‘উপহার’ হিসেবে আসছে এবার ঈদে দেশের এক কোটি পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচিবিষয়ক মতবিনিময়সভায় তিনি বলেন, নিম্নবিত্ত এসব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হবে।

বিএম/জ/রা