― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ইরানি নাগরিকদের মারধর, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: ঢাকার বসুন্ধরায় দুই ইরানি নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিএম/জ/রা