― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ইমাম-মুয়াজ্জিনের বেতন হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ীঃধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম-মুয়াজ্জিনদের জীবন-মান উন্নয়নের জন্য বেতন কাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন,মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। এটা বাস্তবায়ন হলে ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নত হবে।

আরো বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ সময় বেশ কিছু ব্যবসার উদাহরণ তুলে ধরে তাদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে,যা ফেরত দিতে হবে না বলেও জানান তিনি।

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ও মাওলানা শাহ মো. নেছারুল হক। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

বিএম/জ/রা