― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আগামী বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্কঃ

আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। এই বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে এখনি ভক্তদের মনে দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। 

বিশ্বকাপ শুরুর বাকি এখনো এক বছরের কম সময়। অথচ মেসিও স্পষ্ট করেননি বিশ্বকাপে খেলবেন কিনা। নাকি ক্লাব পর্যায়ে খেলে ইতি টানবেন খেলার জগতের। 

তাই জল্পনা-কল্পনা চলছে আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ বিশ্বকাপে কি নাম লেখাবেন ফুটবলের এই  জাদুকর মেসি? 

এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ইন্টার মায়ামি। এই দলে মেসিকে ঘিরেই স্বপ্ন দেখছিলেন সংশ্লিষ্টরা। 

কিন্তু  কোয়ার্টার ফাইনালে মেসির সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বর্তমান ক্লাব মায়ামিকে।

টিবিএম/জ/রা