আন্তর্জাতিক ডেস্কঃ
একটি ফোনালাপের সূত্র ধরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে হওয়া একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।
ফোন কলে মিস সিনাওয়াত্রা হুন সেনকে ‘আংক্যাল’ সম্বোধন করেন এবং থাইল্যান্ডের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন।
এটি জনমনে ক্ষোভ তৈরি করে ও তাকে বরখাস্তের জন্য আবেদন করা হয়, যা সাংবিধানিক আদালত বিবেচনা করছে।
দেশটির প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়াদ শেষের আগেই ক্ষমতা হারাচ্ছেন পেতংতার্ন সিনাওয়াত্রা।
সাংবিধানিক আদালতে ৭-২ ভোটে প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
পেতংতার্ন সিনাওয়াত্রার সাময়িক বরখাস্তের পর উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।



