ডেস্ক রিপোর্টঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
জানা গেছে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত বৃহস্পতিবার তিনি মুক্তি পান। মুক্তির পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা লুৎফুজ্জামান বাবর বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বিএম/সজীব



