― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

অর্থায়ন ও দক্ষ জনবলই জাহাজ শিল্পের মূল চ্যালেঞ্জ: ইয়াংশিপ বাংলাদেশ

বাংলাদেশের রপ্তানি আয়ে নতুন গতি সঞ্চার করতে মধ্যম সারির জাহাজ নির্মাণ শিল্পকে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরি-তে আয়োজিত এক শিল্প সংলাপে বক্তারা এই গুরুত্বারোপ করেন। ‘অ্যাঙ্কর অব গ্রোথ: ডাইভারসিফাইং এক্সপোর্টস থ্রু মিড-সাইজড শিপবিল্ডিং’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইয়াংশিপ বাংলাদেশ।

গ্লোবাল চেম্বার ঢাকা, মুভমেন্টাম কনসালটেন্সি অ্যান্ড ফাসিলিটেশন গ্রুপ (MCFG) এবং ইন্টারপোর্ট অ্যাডভাইজরি সার্ভিসের সহযোগিতায় আয়োজিত এই সংলাপে নীতিনির্ধারক, শিল্পপতি এবং সামুদ্রিক পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে যে, তৈরি পোশাক শিল্পের ওপর একক নির্ভরতা কমিয়ে রপ্তানি ঝুড়ি সমৃদ্ধ করতে জাহাজ নির্মাণ শিল্প বড় ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তারেক রফি ভূঁইয়া। তিনি বলেন, বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংলাপে বিশেষ গুরুত্ব পায় অর্থায়নের সংকট ও আইনি জটিলতা নিরসনের বিষয়টি। সিটি ব্যাংক পিএলসি, মেরিন হাউস লিমিটেড এবং আনন্দ গ্রুপের প্রতিনিধিরা প্যানেল আলোচনায় অংশ নিয়ে মধ্যম সারির জাহাজ নির্মাণের সক্ষমতা বাড়াতে কৌশলগত বিনিয়োগের ওপর জোর দেন। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তার মূল প্রবন্ধে দক্ষ মানবসম্পদ এবং গবেষণার মাধ্যমে এই শিল্পকে টেকসই করার রোডম্যাপ তুলে ধরেন। পেট্রম্যাক্স রিফাইনারি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানটি একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে শেষ হয়।