ডেস্ক রিপোর্ট : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের সারাদেশে গত ২৪ ঘন্টায় ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে অনেকেই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা আছে।
বিএম/জ/রা


