― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে একাধিক প্রেম করে গায়ক কুমার শানু!

ডেস্ক রিপোর্ট: ভারতের জনপ্রিয় গায়ক কুমার শানু। গানের জগতে তাকে নক্ষত্র মনে করা হয়। তবে ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি এক অভিনেত্রীর সাক্ষাৎকারে উঠে আসে তার দাম্পত্য ও প্রেমজীবন নিয়ে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই তার সঙ্গে লিভ ইন করতেন কুমার শানু। শুধু তাই নয়, জানা যায় গায়কের প্রথম স্ত্রী সেইসময় ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা।

এর আগে রিয়েলিটি শো বিগ বসে এসে কুমার শানুর ছেলে জানকে বলতে শোনা গিয়েছিল, আমার জন্য, আমার মা সব দায়িত্ব পালন করেছেন। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি।

৮০-এর দশকের মাঝামাঝি সময়ে রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন কুমার শানু। তাদের সংসারে তিন সন্তান হয়- জেসি, জিকো এবং জান।

এরপর শোনা যায়, কুমার শানুর সঙ্গে তার প্রথম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়, মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে প্রেমের কারণে। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে অভিনেত্রীর সঙ্গে দেখা হয় কুমার শানুর।

তারপরই নাকি প্রেম হয় তাদের। গায়কের সেক্রেটারি একবার নিশ্চিত করেন, কুমার শানুর অনেক ‘গার্লফ্রেন্ড’ আছে। তবে আপাতত তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।