নিজস্ব প্রতিবেদক
যাদের বয়স ১৬ বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন। তবে এই এনআইডি পেতে নিবন্ধন আবেদন করতে হবে তাদের। এরপর নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।
বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম যুক্ত হয়ে যাবে ভোটার তালিকায়।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজে এনআইডির প্রয়োজন হয়।’
তিনি আরো বলেন, ‘এনআইডি না থাকলে তাদের অসুবিধায় পড়তে হয়। এজন্য ১৬ বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এনআইডি পাবে।’
এছাড়া, এনআইডি হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলেও জানান তিনি।



