― Advertisement ―

এবার ঢাকায় রোবট দেবে ফিজিওথেরাপি

নিজস্ব প্রতিবেদক: এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবটের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি সেবা প্রদান করা সম্ভব। রোবটিক...

১০,০০০ এমএএইচ ব্যাটারির শক্তিশালী রেডমি নোট ১৭ সিরিজ বাংলাদেশে আনল শাওমি

দেশের বাজারে একযোগে বহুল প্রতীক্ষিত ‘রেডমি নোট ১৭’ সিরিজের নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) ঘোষিত নতুন এই ফ্ল্যাগশিপ লাইনাপে রয়েছে রেডমি নোট ১৭ প্রোক্স ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭। গ্রাহকদের বাড়তি নিরাপত্তা দিতে এই সিরিজের প্রতিটি ফোনেই প্রথমবারের মতো ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের ডিসপ্লে প্রটেকশন সুবিধা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সিরিজের সর্বোচ্চ সংস্করণের স্মার্টফোন রেডমি নোট ১৭ প্রোক্স ম্যাক্স ৫জি-তে রয়েছে ১০,০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি। সাথে রয়েছে ১০০ ওয়াটের হাইপারচার্জ এবং ২৭ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা। ১.৫কে ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ সুরক্ষার পাশাপাশি ধুলা ও পানি প্রতিরোধী আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং মিলবে এই ডিভাইসে।

অন্যদিকে, মধ্যম সংস্করণের রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে দেয়া হয়েছে ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জার। আর রেডমি নোট ১৭ (ফোরজি) মডেলে মিলবে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। এই দুটি ফোনেই দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার পাশাপাশি ৩ মিটার উঁচু থেকে পড়ে গেলেও ডিসপ্লে না ভাঙার সার্টিফাইড ড্রপ রেজিস্ট্যান্স ফিচার যুক্ত করা হয়েছে।

ফোনগুলোর লঞ্চ উপলক্ষে আকর্ষণীয় বেশ কিছু ক্যাশব্যাক ও উপহারের অফার ঘোষণা করেছে শাওমি। কার্ডলেস ইএমআই (Cardless EMI) ক্রয়ে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। এ ছাড়া ৩৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডে শূন্য শতাংশ সুদে সর্বোচ্চ ১২ মাসের সহজ ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে। নগদে কেনাকাটা করা গ্রাহকরা বাটা গিফট ভাউচার (সর্বোচ্চ ২,০০০ টাকা), রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট, বিশেষ ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্ক এবং স্পেশাল ইন্টারনেট বান্ডেল সুবিধা পাবেন।

বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা পাবেন ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শাওমি শোরুম থেকে শাওমি টিভি কিংবা ওয়াশার ড্রায়ার ক্রয়ে সরাসরি ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।

উন্মোচন অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমি ফ্যানদের অনবদ্য ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা ১০,০০০ এমএএইচ ব্যাটারি ও ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ রেডমি নোট ১৭ সিরিজ বাজারে নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই সিরিজটি পূর্বসূরিদের মতোই প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে এবং শাওমির ব্র্যান্ড ভ্যালু আরও সুদৃঢ় করবে।”

মূল্যের দিক থেকে রেডমি নোট ১৭ প্রোক্স ম্যাক্স ৫জি ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙের ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট ৬৪,৯৯৯ টাকা এবং ১২জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। রেডমি নোট ১৭ প্রো ৫জি ফোনটির ৮জিবি+২৫৬জিবি স্টোরেজ পাওয়া যাবে ৫৪,৯৯৯ টাকায়। আর নিয়মিত ফোরজি রেডমি নোট ১৭ ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট ৩২,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সারা দেশের অনুমোদিত শাওমি স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে সিরিজটির ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে।