― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির দেখা করার খবর গুজব : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির দেখা করার বিষয়টি গুজর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির দেখা করার বিষয়টি ছড়িয়ে পড়ে।

আসিফ নজরুল বলেন, “আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দুই একটা পত্রিকায় দেখেছি, অনলাইনে এটা নিয়ে নানান গুজব, গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব, গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।”

এখন পর্যন্ত অবশ্যই এটা গুজব এবং এ সম্পর্কিত কিছু তিনি জানেননা বলে জানান। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন বলেও জানান তিনি।

গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার – বিবেচনার প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।