― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সালমান, আনিসুলসহ ৬ জন দুইদিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট : ঢাকার বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক সহ ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার রিমান্ডে যাওয়া অন্যরা হলেন, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক,

সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও বাড্ডা থানা শ্রমিকলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টু।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন আদালত।

বিএম/জ/রা