ডেস্ক রিপোর্ট:
মধ্যরাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করায় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে যায় শিক্ষার্থীরা।

সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পিটুনিতে ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিকেল ৪টার দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৩৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।



