― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে ২দিনে গণপিটুনিতে ৩ ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত ও অপর একজন আহত হয়।

আজ ভোররাতে নিহত দুজন হলেন হানিফ ও সবুজ। এ ছাড়া শরীফ ও জুয়েল নামে আরো দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, আজ ভোরে নিহত দুজন সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। একই ঘটনায় আহত আরো দুজনও চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার মধ্যরাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। এরপর ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে এলে এলাকাবাসী তাদের ঘেরাও করে চারজনকে ধরে গণপিটুনি দেয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এরা দীর্ঘদিন ধরে এ এলাকায় ছিনতাই করে আসছিল। প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ প্রশাসন তেমন কার্যকর ব্যবস্থা নেয়নি। আটকরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজন মারা যায় এবং দুজন চিকিৎসাধীন আছে। নিহত ও আহত সবার বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।’