― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

মারামারি করে মেঘনা নদীতে পড়ে যাওয়া জেলের ভাসমান লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মাছ শিকারকে কেন্দ্র করে জেলেদের মাঝে সংর্ঘষ হয়।এতে তৎক্ষনিক সোহাগ (১৬) নামে নদীতে পড়ে এক জেলে নিখোজ হয়।

জানাযায় রবিবার দুপুরে উপজেলার বড়জারিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের ৭ জন জেলে দুইটি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে যায়। তারা হিজলা ও মেহেন্দীগঞ্জের সীমান্তবর্তি দাতপুর সংলগ্ন মেঘনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে স্থানীয় কিছু জেলে বাধা দেয়। তখন বাকবিতন্ডা হলে দাদপুরের জেলেরা হিজলার জেলেদের এলোপাতাড়ি বাশ দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেয়।

৬ জন জেলে সাতার কেটে আসতে পারলেও সোহাগ নদীতে নিখোজ থাকে। তখন দাদপুরের জেলেরা নৌকা নিয়ে যায়। সোমবার দুপুর ১ টা দিকে বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সোহাগের লাশ ভাসতে দেখে স্থানীয়ারা প্রশাসনে খবর দেয়।

তখন হিজলা নৌ পুলিশকে অবহিত করলে নৌ-পুলিশ নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে। হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদ জানায়, সংবাদ পেয়ে সোহাগের লাশ উদ্ধার করে ফাড়িতে আনা হয়েছে।

নিহত জেলে সোহাগের সাথে অন্য জেলে নজরুল জানায় দাদপুরের নাসির ও সিডা নামে মাছঘাট মালিক এর জেলেরা আমাদের নদীতে হামলা করে। প্রান নিয়ে আমরা আসতে পারলেও সোহাগের মাথায় আঘাত করায় নদীর থেকে উঠতে পারেনি। আমাদের নৌকা দুইটি নিয়ে যায়।